জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে চাটমোহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জয়-জয়কার ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচন (কলেজ) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে চাটমোহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জয়-জয়কার
========================================
পাবনার চাটমোহর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ১৪টি ইভেন্টের ১১টিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পাবনার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ‘চাটমোহর ডিগ্রি কলেজ’র শিক্ষার্থীরা।
শুধু তাই নয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। শ্রেষ্ঠ রোভার হয়েছে দ্বাদশ শ্রেনীর ছাত্র আশরাফুল ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে চাটমোহর উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতায় চাটমোহর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ একরাম হোসেন (একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত) ও অনার্স ১ম বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ রুহুল আমিন (স্নাতক থেকে স্নাতকোত্তর), হামদ/নাত প্রতিযোগিতায় অনার্স ১ম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ রুহুল আমিন (স্নাতক থেকে স্নাতকোত্তর), বাংলা রচনা প্রতিযোগিতায় অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের ছাত্র মোঃ আব্দুর রহমান (স্নাতক থেকে স্নাতকোত্তর), বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় একাদশ শ্রেনীর ছাত্রী তাহসিন সরকার ইমা (একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত) ও অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মাসুদ রানা (স্নাতক থেকে স্নাতকোত্তর), বিতর্ক প্রতিযোগিতায় একাদশ শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া (একাদশ থেকে দ্বাদশ) ও অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মাসুদ রানা (স্নাতক থেকে স্নাতকোত্তর), দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেনীর ছাত্রী পূজা রাণী সরকার (একাদশ থেকে দ্বাদশ), নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেনীর ছাত্রী পূজা রাণী সরকার (একাদশ থেকে দ্বাদশ), লোক সঙ্গীত প্রতিযোগিতায় একাদশ শ্রেনীর ছাত্রী নিপর্না শীল (একাদশ থেকে দ্বাদশ), জারী গান (দল ভিত্তিক) প্রতিযোগিতায় সাগর ও তার দল, তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় একাদশ শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া (একাদশ থেকে দ্বাদশ) ও অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মাসুদ রানা (স্নাতক থেকে স্নাতকোত্তর), ও নৃত্য (উচ্চাঙ্গ) প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেনীর ছাত্র সাগর (একাদশ থেকে দ্বাদশ) প্রথম হয়ে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্যতা অর্জন করেছে।
ছবিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান

Comments